valobasar golpo
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭
maje maje mone hoy
মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি , "যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি" আর আমি বুঝতে পারি তুমি আমাকে কতোটা
ami tomake valobase
"আমি তোমাকে ভালোবাসি" কথাটা খুব হালকা নয়।
কিছুদিন চোখে চোখ রেখে, হাত ধরে, স্বপ্ন দেখেই বলে ফেলা যায়না - আমি তোমাকে ভালোবাসি।
প্রথম ভালো লাগা, প্রথম দেখা, প্রথম স্পর্শ
এসব ভালোবাসার দিকে চলে যাওয়া বিভিন্ন রাস্তা ছাড়া আর কিছুই নয়।
একদিন সব রাস্তা মিলে গেলো, যোগ হলে একখানে।
সেইখানে দাঁড়িয়ে যদি কাউকে বলা হয়- আমি তোমাকে ভালোবাসি।
ঐ ভালোবাসা ফেরানোর শক্তি কোন মানুষের নেই।
এমনও হয়, কখনো খুব চেষ্টা করেও মুখ ফুটে বলতে যায় না ভালোবাসার কথা,
অথচ ভেতরে একটা পাখি প্রচন্ড অস্থিরতায় ছটফট করে।
এই পাখিটা কোন পাখি? এই পাখিটা মনপাখি।
একটা মনপাখি পোষার জন্য যথেষ্ট আকাশ আমাদের বুকে নেই, তাই এত কষ্ট।
শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬
বুকের বাম পাশে হাত দিয়ে........
বুকের বাম পাশেহাত দিয়ে চোখ দুইটাবন্ধ করে এক মিনিট ভাবো-তুমি কি সত্যি ভালোবেসেছিলা ??নাকি এ শুধুই আবেগ ছিলো ??ছিলো কিছু ভালোলাগা...তুমি মিথ্যা বললেও,মন কখনো মিথ্যা বলবে না...ভালোলাগা আর ভালোবাসা এক নয়....আবেগ ফুরাতে কয়দিন ভালোবাসা চিরদিন____
একটি মেয়ে...............................................................
একটি মেয়ে তার পছন্দেরকথা ছেলেটিকে বলতে পারেনা..সে ভাবে প্রথমে ছেলেটিইতাকে বলুক..কিন্তু..ছেলেটি বলতে সাহস পায়না এই ভয়েযদি তাকে হারিয়ে ফেলতে হয়..আর এভাবেই একটি ভালোবাসার গল্পশুরু হবার আগেই শেষ হয়ে যায়........!!
শনিবার, ৮ অক্টোবর, ২০১৬
সেদিন তুমি আমাকে একা ফেলে চলে গিয়েছিলে
সেদিন তুমি আমাকে একা ফেলে চলে গিয়েছিলে। আমি সারা দিন বৃষ্টির মাঝে ঠাই দাড়িয়েছিলাম। বাসায় ফিরেছিলাম পুরো শরীর বৃষ্টির পানি দিয়ে স্নান করা অবস্থায়! মা তো আমাকে দেখে অবাক! কোন কথা নেই আমার মুখে। সেদিন মায়ের কোন কথার উত্তর দিতে পারি নি।
.
সেই রাত থেকে শোনা হয় নি তোমার সেই পুরোনো কথা, " হ্যালো, জানু কেমন আছ?"
সারাটা রাত ডান কাত হয়ে শুয়ে পাশে মোবাইল রেখে সেটার দিকে তাকিয়ে ছিলাম।শুধু একটা রিং এর আশায়।সারাটা রাত চোখ তার কষ্ঠের পুকুর থেকে কত জল অপসারন করেছে তা একমাত্র মাথার নিচে দেয়া বালিশ ই বলতে পারে!
.
সেই রাস্তা দিয়ে যখন যাই তখন সেই পুরোনো দিনগুলির কথা চোখে ভাসে। তোমার হাতে হাত ধরে হাটা,বৃষ্টিতে ভিজা,একই ছাতার নিচে দাড়িয়ে থাকা, এক রিক্সাতে পাশাপাশি বসে সাপ্তাহিক লং ড্রাইব দেয়া। আহা! সেই মাপের কাঠানো প্রেম ছিল! কি মধুর প্রেম!
.
নদীর পাড়ে বসে কাঠানো দিনগুলি পেড়িয়ে গেছে, সেই সময়টা শেষ হয়ে গেছে। কিন্তু সেই নদী, সেই নদীর পাড়,তোমার খোলা চুল,নদীর পাড়ের বাতাসে উড়ার স্মৃতিটা আজ স্মৃতি ই রয়ে গেল।
.
হয়ত সময়টা আজ নেই,তাই তুমিও নেই। কিন্তু সেই পুরোনো রিংটোন, সেই রাস্তা, সেই বালিশ, সেই নদী, নদীর পাড় সব আজো তোমার কথাই মনে করিয়ে দেয়।
.
মনে হয় তারা যেনো শুধু একটা কথাই বলতে চাই, " তুমি একা এলে? "
.
শুধু অপেক্ষায় আছি তুমি ফিরে আসবে বলে! অপেক্ষায় আছি তোমার সেই রিংটোন বেজে উঠবে বলে। কেন একা হয়েছিলাম তার উত্তর দিবো বলে।
ভালোলাগার মানুষটা কেন জানি
"ভালোলাগার মানুষটা কেন জানি অসম্ভব রকমের বোকা হয় ... বারবার মানুষটাকে রোমান্টিক গানটা মন দিয়ে শুনতে বলার পরেও সে কিচ্ছু বুঝে না ... গানের কথার ভেতরের "তুমি" টা যে সেই মানুষটা, ওটা সে কখনোই টের পায় না ... তাকে লিখে দেয়া প্রিয় কবিতাটার আড়ালে যে নিজের ভেতরের ভালোবাসার ভাষাটুকু লুকিয়ে রাখা আছে, ওটা সে কখনোই খুঁজে পায় না !!
গর্দভ প্রকৃতির মানুষটাকে তবুও ভালো লাগতে থাকে ... ভালোলাগাটুকু কখনোই কমে না ... প্রতিনিয়ত আকারে ইঙ্গিতে ভালোলাগার ভাষাটা তাকে বুঝাতে কখনো ক্লান্ত লাগে না ... "একদিন হয়তো বুঝবে" - এই আশা বুকের ভেতর বাসা বাঁধে, চোখের গভীরে চিকচিক করতে থাকে নতুন নতুন স্বপ্ন !!
পৃথিবীর সব দুর্বোধ্য ভাষা অনুবাদ করে বুঝিয়ে দেয়ার জন্য TRANSLATOR আছে ... শুধু ভালোবাসার দুর্বোধ্য ভাষা অনুবাদ করে মানুষটাকে বুঝিয়ে দেয়ার মত কোন TRANSLATOR নেই !!
অমন একটা TRANSLATOR এর অভাবেই ভীতু মানুষটা আর বোকা মানুষটার পাশাপাশি হাঁটা হয় না ... কখনোই পাশাপাশি হাঁটা হয় না !!"
.
লিখা : মুশফিকুর রহমান আশিক
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)