valobasar golpo
শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬
বুকের বাম পাশে হাত দিয়ে........
বুকের বাম পাশেহাত দিয়ে চোখ দুইটাবন্ধ করে এক মিনিট ভাবো-তুমি কি সত্যি ভালোবেসেছিলা ??নাকি এ শুধুই আবেগ ছিলো ??ছিলো কিছু ভালোলাগা...তুমি মিথ্যা বললেও,মন কখনো মিথ্যা বলবে না...ভালোলাগা আর ভালোবাসা এক নয়....আবেগ ফুরাতে কয়দিন ভালোবাসা চিরদিন____
একটি মেয়ে...............................................................
একটি মেয়ে তার পছন্দেরকথা ছেলেটিকে বলতে পারেনা..সে ভাবে প্রথমে ছেলেটিইতাকে বলুক..কিন্তু..ছেলেটি বলতে সাহস পায়না এই ভয়েযদি তাকে হারিয়ে ফেলতে হয়..আর এভাবেই একটি ভালোবাসার গল্পশুরু হবার আগেই শেষ হয়ে যায়........!!
শনিবার, ৮ অক্টোবর, ২০১৬
সেদিন তুমি আমাকে একা ফেলে চলে গিয়েছিলে
সেদিন তুমি আমাকে একা ফেলে চলে গিয়েছিলে। আমি সারা দিন বৃষ্টির মাঝে ঠাই দাড়িয়েছিলাম। বাসায় ফিরেছিলাম পুরো শরীর বৃষ্টির পানি দিয়ে স্নান করা অবস্থায়! মা তো আমাকে দেখে অবাক! কোন কথা নেই আমার মুখে। সেদিন মায়ের কোন কথার উত্তর দিতে পারি নি।
.
সেই রাত থেকে শোনা হয় নি তোমার সেই পুরোনো কথা, " হ্যালো, জানু কেমন আছ?"
সারাটা রাত ডান কাত হয়ে শুয়ে পাশে মোবাইল রেখে সেটার দিকে তাকিয়ে ছিলাম।শুধু একটা রিং এর আশায়।সারাটা রাত চোখ তার কষ্ঠের পুকুর থেকে কত জল অপসারন করেছে তা একমাত্র মাথার নিচে দেয়া বালিশ ই বলতে পারে!
.
সেই রাস্তা দিয়ে যখন যাই তখন সেই পুরোনো দিনগুলির কথা চোখে ভাসে। তোমার হাতে হাত ধরে হাটা,বৃষ্টিতে ভিজা,একই ছাতার নিচে দাড়িয়ে থাকা, এক রিক্সাতে পাশাপাশি বসে সাপ্তাহিক লং ড্রাইব দেয়া। আহা! সেই মাপের কাঠানো প্রেম ছিল! কি মধুর প্রেম!
.
নদীর পাড়ে বসে কাঠানো দিনগুলি পেড়িয়ে গেছে, সেই সময়টা শেষ হয়ে গেছে। কিন্তু সেই নদী, সেই নদীর পাড়,তোমার খোলা চুল,নদীর পাড়ের বাতাসে উড়ার স্মৃতিটা আজ স্মৃতি ই রয়ে গেল।
.
হয়ত সময়টা আজ নেই,তাই তুমিও নেই। কিন্তু সেই পুরোনো রিংটোন, সেই রাস্তা, সেই বালিশ, সেই নদী, নদীর পাড় সব আজো তোমার কথাই মনে করিয়ে দেয়।
.
মনে হয় তারা যেনো শুধু একটা কথাই বলতে চাই, " তুমি একা এলে? "
.
শুধু অপেক্ষায় আছি তুমি ফিরে আসবে বলে! অপেক্ষায় আছি তোমার সেই রিংটোন বেজে উঠবে বলে। কেন একা হয়েছিলাম তার উত্তর দিবো বলে।
ভালোলাগার মানুষটা কেন জানি
"ভালোলাগার মানুষটা কেন জানি অসম্ভব রকমের বোকা হয় ... বারবার মানুষটাকে রোমান্টিক গানটা মন দিয়ে শুনতে বলার পরেও সে কিচ্ছু বুঝে না ... গানের কথার ভেতরের "তুমি" টা যে সেই মানুষটা, ওটা সে কখনোই টের পায় না ... তাকে লিখে দেয়া প্রিয় কবিতাটার আড়ালে যে নিজের ভেতরের ভালোবাসার ভাষাটুকু লুকিয়ে রাখা আছে, ওটা সে কখনোই খুঁজে পায় না !!
গর্দভ প্রকৃতির মানুষটাকে তবুও ভালো লাগতে থাকে ... ভালোলাগাটুকু কখনোই কমে না ... প্রতিনিয়ত আকারে ইঙ্গিতে ভালোলাগার ভাষাটা তাকে বুঝাতে কখনো ক্লান্ত লাগে না ... "একদিন হয়তো বুঝবে" - এই আশা বুকের ভেতর বাসা বাঁধে, চোখের গভীরে চিকচিক করতে থাকে নতুন নতুন স্বপ্ন !!
পৃথিবীর সব দুর্বোধ্য ভাষা অনুবাদ করে বুঝিয়ে দেয়ার জন্য TRANSLATOR আছে ... শুধু ভালোবাসার দুর্বোধ্য ভাষা অনুবাদ করে মানুষটাকে বুঝিয়ে দেয়ার মত কোন TRANSLATOR নেই !!
অমন একটা TRANSLATOR এর অভাবেই ভীতু মানুষটা আর বোকা মানুষটার পাশাপাশি হাঁটা হয় না ... কখনোই পাশাপাশি হাঁটা হয় না !!"
.
লিখা : মুশফিকুর রহমান আশিক
কেউই জীবন থেকে পুরোপুরি চলে যায় না
কেউই জীবন থেকে পুরোপুরি চলে যায় না ... বইয়ের ফাঁকে ঠিকই গোলাপের শুকনো পাপড়ি হয়ে রয়ে যায়
... প্রিয় গানটার সুরের মাঝে চুপচাপ লুকিয়ে
থাকে সে ... রিকশার সিটের খালি জায়গাটুকুতে
ঘাপটি মেরে বসে থাকে ... তাকে ধরা যায় না,
ছোঁয়া যায় না ... শুধু তার অস্তিত্ব টের পাওয়া
যায় !!
শুধু মানুষটাই জীবন থেকে হারিয়ে যায় ...
মানুষটার স্মৃতি হারায় না ... চ্যাট লিস্টে
সবার উপরে যে নামটা থাকতো একসময়, এখন
তার নামটা সার্চ বক্সে টাইপ করলেও আর আসে
না ... খুব করে খুঁজলে ছবিবিহীন কালো রঙের
নামটুকু জানিয়ে দেয় সবকিছু !!
অনেক অনেক নতুন মানুষের ভীড়ে চাপা পড়ে যায়
পুরনো কেউ কেউ ... সেই চাপা পড়া ধ্বংসস্তূপের
ভেতর থেকে ঐ মানুষটাই কোন কোন রাতে ফেরত
চলে আসে ... পূর্বাভাস ছাড়াই বুকের ভেতরটায়
তখন তুমুল ঝড় বইতে থাকে ... অতীত নামের
দমকা হাওয়া এসে মূহুর্তেই ওলটপালট করে দেয়
সবকিছু !!
পুরনো কোন গল্পই আসলে মুছে যায় না ... গল্প
গল্পের জায়গাতেই থাকে ... একটা সময় শুধু
তোমাকেই গল্পের চরিত্র থেকে মুছে দেয়া হয় ... খুব
যত্ন করে মুছে দেয়া হয় !!
খুব চেনা, খুব আপন বাড়িটা কিন্তু ঠিকই রয়ে যায়
... মাঝে মাঝে চোখের সামনে দেখে ভীষণ মায়া
হয় ... দরজায় ছুটে গিয়ে ঠকঠক করে কড়া নাড়তে
ইচ্ছে হয় ... মুঠো করা হাতটুকু কাঁপতে থাকে ...
কড়া নাড়ার অদম্য ইচ্ছেটুকুকে জন্মের সাথে
সাথেই মাটিচাপা দিয়ে দিতে হয় ...
তুমি, আমি আর আমাদের পুরনো বাড়িটা একদম
আগের মতই আছে ... শুধু দরজার সামনে চোখের
জলের স্বচ্ছ কালিতে লেখা "প্রবেশ নিষেধ" নামক
একটা অদৃশ্য সাইনবোর্ড নীরবে চিৎকার করে
বলেঃ
"সবকিছুই আগের মতই আছে ... শুধু অধিকারটুকু নেই !!"
.
কল্পনা করো,,প্রায় বছর
"কল্পনা করো, প্রায় বছর সাতেক ধরে
মানুষটার সাথে তুমি ভালোবাসার
সম্পর্কে আবদ্ধ, হুট করে এক বিকেলে সে
বললোঃ
"অনেক দিন ধরেই কিছু কথা বলবো
ভাবছিলাম ... আসলে তোমাকে আমার
ভালো লাগে না এখন ... আমাদের কেন
জানি যাচ্ছে না ... আমার মনে হয়,
আমাদের ব্রেক আপ করে ফেলা উচিত"
তোমার মাথায় আকাশ ভেঙ্গে পড়লো ... হুট
করে তুমি খেয়াল করলে, যার সাথে
দিনরাত তোমার কথা হতো, তার ফোন
নাম্বারের ব্লক লিস্টে তুমি ... ফেইসবুকে
তার নামটা কালো অক্ষরে লেখা ... তুমি
টের পেলে, আর কখনোই তার সাথে তোমার
সামনা সামনি দেখা হবে না !!
তুমি বিশ্বাস করতে পারছো না ... কিন্তু
আসলেও সবকিছু শেষ ... এত বছরের একটা
সম্পর্ক শেষ করাটা এখন একটা কাগজ কে
মুচড়ে ছুঁড়ে ফেলে দেয়ার মতই সহজ !!
ওপাশ থেকে যত সহজে সম্পর্কটা শেষ করে
দেয়া হলো, এপাশ থেকে ওটা সহ্য করা
তোমার জন্য ততটাই কঠিন হয়ে গেল ...
কাঁদতে কাঁদতে নিঃশ্বাস আটকে আসবে
তোমার ... বারবার নির্লজ্জের মত তুমি
চেষ্টা করে যাবা মানুষটাকে ফিরিয়ে
আনতে ... তোমার কোন কথাই তার হৃদয়
স্পর্শ করবে না আর ... তোমার কোন
কান্নাই তার মনে আর দাগ কাটবে না !!
অসহায়ের মত যখন তুমি তাকে অনুরোধ
করবে, ওপাশ থেকে তোমাকে চরমভাবে
অপমান করবে সে ... প্রতিনিয়ত তোমার
ইচ্ছে হবে লজ্জায় মাটির সাথে মিশে
যেতে ... কিন্তু তুমি তবুও মত ভালোবাসা
চাইতে থাকবা ... তোমার চাওয়া তে কোন
ভুল নেই !!
ভুলটা ছিলো ঐ মানুষটার ভেতরেই ...
কখনোই সেই ভুলটা তোমার চোখে পড়ে নি
... প্রতারিত হওয়া আর কষ্ট পাওয়ার পর্ব
শেষেই তুমি ঠান্ডা মাথায় আবিষ্কার
করবে, তুমি আসলে ভুল মানুষ কে বেছে
নিয়েছিলে !!
কিন্তু ততদিনে এই পৃথিবীতে তোমার বেঁচে
থাকার ইচ্ছেটুকু মরে যাবে ... হাজার
মানুষের সান্ত্বনা বাক্যে কোন কাজ হবে
না ... হন্যে হয়ে ঘুমের ওষুধ খুঁজবে তুমি ...
বালিশে মাথা রাখার আগে মুঠোভরা
ঘুমের ওষুধ গিলে তুমি শান্তি পেতে চাইবে
... কিন্তু এক ফোঁটা শান্তি তুমি পাবে না !!
তীব্র ডিপ্রেসন তোমাকে জেঁকে ধরবে ...
তুমি মরতেও পারবা না, বাঁচতেও পারবা না
... জীবন আর মরণ এর মাঝামাঝি জীবন্ত
একটা লাশ হয়ে তোমাকে যন্ত্রণা সয়ে
যেতে হবে !!
একটা মানুষ তোমাকে ঠকিয়ে যাওয়ার সময়
সবচেয়ে বড় যে ক্ষতিটা করে যায়, সেটা
হলো তোমার বিশ্বাস এর জায়গাটা
ভেঙ্গে চুরমার করে দিয়ে যায় !!
সে নিশ্চিত করে যায়, তুমি এই জীবনে
কখনো আর কাউকে বিশ্বাস করতে পারবা
না ... হ্যাঁ, কাউকেই না ... তুমি আর কখনো
কাউকে ভালোবাসতে পারবা না ... নিজের
সবটুকু ভালোবাসা কাউকে উজাড় করে
দেয়ার পর যখন এমন পরিণতি হয়, তখন আর
কাউকে ভালোবাসার শক্তিটুকু অবশিষ্ট
থাকে না !!
সময় গড়ালেই ধীরে ধীরে তুমি খেয়াল
করবে, আগের চেয়ে একটু হালকা লাগছে
তোমার ... তোমার এখনো কষ্ট হচ্ছে ...
কিন্তু অত বেশি কষ্ট হচ্ছে না ... প্রতি
মূহুর্তে তুমি ডুকরে কেঁদে উঠতা আগে, এখন
আর কান্না আসে না ... তুমি শক্ত হয়ে
গেছো, পাথরের মত শক্ত ... তুমি কষ্ট সহ্য
করতে শিখে ফেলেছো ... তুমি বেঁচে
থাকতে শিখে গেছো ... অমানুষদের ভীড়ে
মানুষ হয়ে বেঁচে থাকতে শিখে গেছো !!
তুমি ভেবেছিলে, আর কখনো তোমার
জীবনে ভালোবাসা আসবে না ... সময়
তোমাকে ভুল প্রমাণ করে দিবে !!
প্রচন্ড ঝড়ে তোমার জীবনটা তছনছ হয়ে
যাওয়ার পর তুমি ভেবেছিলে, আর বুঝি
কখনো তোমার জীবনে বসন্ত আসবে না ...
কিন্তু ঠিকই তোমার জীবনে আবার বসন্ত
আসবে !!
ভালোবাসা ছাড়া জীবন হয় না ... আবার
তোমার ইচ্ছে হবে কাউকে ভালোবাসতে ...
কিন্তু এবার তোমাকে যুদ্ধ করতে হবে ... ভয়
এর সাথে ... কাউকে ভালোবাসতে গেলেই
তোমার ভয় হবে ... ভীষণ ভয় !!
তোমার সেই ভয়টুকুই কেউ একজন দূর করে
দিবে ... ছোট্ট এই পৃথিবীতে যেমন 'ভুল
মানুষ' আছে ... তেমন "শুদ্ধ মানুষ" ও আছে ...
প্রচন্ড ঝড়ে এলোমেলো জীবনটা সাজাতে
খুব বেশি কিছু দরকার হয় না ... শুধু একটা
'শুদ্ধ মানুষ' দরকার হয় !!
বিশ্বাস করো, একটা শুদ্ধ মানুষের সাথে
তোমার দেখা হবেই ... কোন একদিন ...
হয়তো একটু দেরিতে ... তবুও দেখা হবেই ...
হতেই হবে !!"
বুধবার, ৫ অক্টোবর, ২০১৬
মস তুমি কাদঁছ কেন,,,,
'মন তুমি কাদঁছ কেন' 'প্রিয় জনের জন্য' 'সে তোমায় কষ্ট দিয়ে' 'হয়েছে খুব ধন্য' 'কেদনা আর মন তুমি' 'চুপটি হয়ে যাও' 'কষ্ট গুলি ভুলে গিয়ে' 'বাড়ি ফিরে যাও
নিঃসঙ্গ এই জীবনে,,,
নিঃসঙ্গ এই জীবনে...আলোর প্রদিপ জ্বেলে !!আমায় ভাসালে সুখের সাগরে ।দুটি চোখে স্বপ্ন দিলে,আর দিলে আশা !!কোন দিন যেন শেষ হয় না...তোমার-আমার ভালোবাসা ।।
জীবনে হয়তো
জীবনে হয়তো তুমিঅনেক কিছু পাবে,আবার অনেক কিছু হারাবে,কিন্তু কিছু পাওয়ার জন্যতোমার জীবনের এমনকাউকে হারিওনাযে তোমাকে অনেক বেশীভালোবাসে.......!!
আমি তোমাকে ভালবেসেছি
আমি তোমাকে ভালবেসেছি...তোমার রূপকে নয়...আমি তোমার মনকে ভালবেসেছি...তোমার দেহকে নয়...আমি ভালবাসি শুধুতোমাকে পাবার আসায়...ভালবাসা কি জান ?? আমি জানি...আমার কাছে ভালবাসা মানে 'তুমি ' শুধু তুমি।
গোলাপ দিলাম না শুকুয়ে যেতে পারে।
গোলাপ দিলাম না শুকুয়ে যেতে পারে, স্বপ্নদেখালাম না পূরন না হতে পারে, উপহার দিলামনা হারিয়ে যেতে পারে, Just ছোট্ট একটুভালোবাসা দিলাম জীবনফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবেনা জীবনে,
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)