valobasar golpo

বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

পৃথিবীর সব বদলে যাবে কিন্তুু মা কখনো বদলায়না

শুধু বদলে যাননি আমার মা ! অনেক কিছুই বদলে গেছে। আগের মত সবাই আর একসাথে বসে নাস্তা করা হয় না। রাতের বেলা বাসায় ফিরলে সবার মুখগুলো একসাথে দেখা হয় না। সময় জটিলতার কারনে বাবা র সাথে দেখাও হয় দু একদিন পর। কিন্তু আমার মা জননি বদলে যাননি। এখনো বৃষ্টির দিনে মা আমার পছন্দের খাবার খিচুড়ি রান্না করেন। আজ ও তাই। খুব একটা অবাক হইনি। কিন্তু একটা বেপার মারাত্মক ভাল্লাগসে। আমার মৃত দাদা র বয়সী এক ভিক্কুক বাসায় ভিক্ষার জন্যে আসলে আম্মা তাকে ভিতরে ডেকে খাওয়ালেন সেই খিচুড়ি। আহা ! আমার মা বদলে যাননি !!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন